২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন লেগে নিহত ৭

মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় একটি ২২ তলা আবাসিক ভবনে আগুন লেগে সাতজন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2015, 12:08 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

শনিবার বিকালের এ ঘটনায় আরো ২৮ জন আহত হয়েছেন বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি। 
 
বিকাল সাড়ে ৫টায় আন্ধেরির চান্দিভালি এলাকার লেক হোম সোসাইটির ২২তলা তিন নম্বর ভবনের ১৪ তলায় আগুনের সূত্রপাত হয়।  
 
ভবনটির লিফটে আটকা পড়ে তিনজন নিহত হয়েছেন। বাকীরা আগুনে দগ্ধ হয়ে না ধোঁয়ার দমবন্ধ হয়ে মারা গেছেন, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের আটটি গাড়ি ব্যবহার করতে হয়। 
 
ঘটনার বিষয়ে দমকল বাহিনী একটি তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন পুলিশের ডেপুটি কমিশনার ভিনায়ক দেশমুখ। বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন তিনি।