২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অস্ত্র হিসেবে ক্লোরিন ব্যবহার করেছে আইএস’

ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা ক্লোরিনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং রাসায়নিক অস্ত্রের উন্নয়নের লক্ষ্যে উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত কারিগরদের সংগ্রহ করছে বলে  সতর্ক করেছেন অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Jun 2015, 03:59 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

শুক্রবার অস্ট্রেলিয়ার পার্থে রাসায়নিক অস্ত্রের বিস্তারবিরোধী একটি আন্তর্জাতিক ফোরামের বৈঠকে এসব কথা বলেছেন তিনি। ওইদিনই তার বক্তব্যটি অনলাইনে পোস্ট করা হয়।

তিনি বলেন, “আজ আমরা যেসব ভয়াবহ নিরাপত্তা হুমকি মোকাবিলা করছি তার মধ্যে আইএস বা দায়িশ অন্যতম। প্রচলিত ধারণা থেকে বলা যায়, কিছু স্থূল ও স্বল্প মাত্রার প্রচেষ্টার পাশপাশি সন্ত্রাসীরা রাসায়নিক দ্রব্য হস্তগত করে তা অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য মুখিয়ে থাকে।”

“দায়িশের ক্লোরিন ব্যবহার এবং পশ্চিমাসহ বিভিন্ন এলাকা থেকে উচ্চ কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত পেশাদারদের দলে ভেড়ানোর উদ্যোগে রাসায়নিক অস্ত্র উন্নয়নের দৃঢ় প্রচেষ্টা উন্মোচিত হয়েছে।” 

“সম্ভবত প্রাথমিক দ্রব্যাদি পরিশোধন ও সেগুলো থেকে রাসায়নিক অস্ত্র তৈরির জন্য দরকারি হাজার হাজার প্রযুক্তি বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত করার মধ্যে আছে দায়িশ।”

বিশপের এই মন্তব্যের আগে ইরাকের কুর্দি কর্তৃপক্ষ আইএসের বিরুদ্ধে ক্লোরিন গ্যাস ব্যবহারের অভিযোগ করেছিল। জানুয়ারিতে উত্তর ইরাকে কুর্দি পেশমেরগা বাহিনীর বিরুদ্ধে ওই গ্যাস ব্যবহার করা হয়েছিল বলে দাবি কুর্দিদের।

তবে কুর্দিদের ওই দাবি নিরপেক্ষ কোনো সূত্র থেকে নিশ্চিত করা হয়নি।