২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোসনি মুবারকের দলীয় দপ্তর গুঁড়িয়ে দিচ্ছে মিশর

মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের দলের সদরদপ্তর গুঁড়িয়ে দিতে শুরু করেছে সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 10:10 PM

Updated : 25 Apr 2022, 01:25 PM

কায়রোর তাহরির স্কয়ারের কাছে অবস্থিত এ ভবনটি ২০১১ সালের মুবারক বিরোধী আন্দোলনের সময় জ্বালিয়ে দেয়া হয়েছিল।

কর্মীরা একটি অফিস ব্লকও গুঁড়িয়ে দিতে শুরু করেছে যেটি একসময় রাষ্ট্রীয় আমলাতন্ত্রের কেন্দ্র ছিল।

সরকার মুবারকের দলীয় দপ্তর গুঁড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় এপ্রিলে এবং ওই জায়গাটি পাশের মিশরীয় জাদুঘরের জন্য দিয়ে দেয়া হবে বলে জানায়।

মুবারকের ‘ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টি’ (এনডিপি) ২০১১ সালের এপ্রিলেই ভেঙে দেয়া হয়। এ সময় দলটির সম্পত্তি এবং নীলনদ তীরবর্তী এর সদরদপ্তরটি সরকার জব্দ করে।

আর মুবারক এ মাসের শুরুর দিকে মামলার পুনর্বিচারে দুর্নীতির অভিযোগে তিন বছরের কারাদণ্ড পেয়েছেন।