যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় মৃত্যুদণ্ড বিলোপ
যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিলোপ করা হয়েছে।
রাজ্যটির এক কক্ষবিশিষ্ট পার্লামেন্টে গতকাল ৩০-১৯ ভোটে মৃত্যুদণ্ড আইন বিলুপ্ত হয়।
নেব্রাস্কার রিপাবলিকান নেতা ও বর্তমান গভর্নর পিট রিকেটস এর আগে মৃত্যুদণ্ড আইন বিলোপের প্রস্তাবে ভেটো দিলেও সংখ্যাগরিষ্ঠ সিনেট সদস্যদের ভোট শেষ পর্যন্ত আইনটি বিলোপের পক্ষে পড়ে।
এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ১৮ টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসি’র সঙ্গে এক কাতারে এল নেব্রাস্কা। রাজ্যটিতে ১৯৯৭ সালের পর আর কোনো বন্দির মৃত্যুদণ্ড কার্যকর হয়নি।
২০১৩ সালের ডিসেম্বরে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীদের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য প্রাণঘাতী যে ৩টি ইনজেকশন ব্যবহার করা হয়, তার একটির মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর থেকে নেব্রাস্কায় এ দণ্ড কার্যকর স্থগিতহয়ে গিয়েছিল।
যুক্তরাষ্ট্রের আরেকটি ঐতিহ্যবাহী রাজ্য নর্থ ডেকোটাতেও ১৯৭৩ সালে মৃত্যুদণ্ড বিলোপ করা হয়েছে। আর সম্প্রতিক সময়ের মধ্যে ম্যারিল্যান্ডে ২০১৩ সালে বিলুপ্ত হয় মৃত্যুদণ্ড।
