মেক্সিকোয় টর্নেডোতে নিহত ১৩
প্রাণঘাতী টর্নেডোর আঘাতে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর সিউদাদ আকুনায় অন্ততপক্ষে ১৩ জন নিহত হয়েছেন।
সোমবার সকালে শহরের বাসিন্দারা কর্মস্থলের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার ব্যস্ত সময়ে টর্নেডোটি আঘাত হানে বলে বিবিসি জানিয়েছে।
মাত্র কয়েক মুহূর্তের তাণ্ডবে শহরের কয়েকশ ঘরবাড়ি বিধ্বস্ত বা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। নিজ গাড়িতে থাকা ও গণপরিবহনের জন্য অপেক্ষারত লোকজন টর্নেডোর কবলে পড়েন। টর্নেডো প্রাইভেট কারগুলোকে উড়িয়ে নিয়ে ভবনগুলোতে আছড়ে ফেলে, রাস্তায় থাকা যানবাহনগুলো উল্টে পড়ে এবং অনেক বাড়ির ছাদ উড়িয়ে নিয়ে যায়।
