২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গানের প্রতিযোগিতায় অংশ নেয়ায় তরুণীকে গুলি

তুরস্কে গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় ১৯ বছর বয়সী এক তরুণীকে গুলি করেছে এক বন্দুকধারী। তার অবস্থা আশঙ্কাজনক।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2015, 07:37 PM

Updated : 25 Apr 2022, 01:22 PM

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সোমবার ওই আততায়ী মুতলু কায়ার মাথায় গুলি করে।

‘হুররিয়াৎ ডেইলি নিউজ’ এর খবরে বলা হয়, কায়ার বাড়ি দক্ষিণপূর্বাঞ্চলের প্রদেশ দিয়ারবাকিরে। গুলি করার আগে হামলাকারী তার বাড়ির বাগানে লুকিয়ে ছিল। গুলি সরাসরি কায়ার মাথায় আঘাত করে বেরিয়ে যায়।

সম্প্রতি তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি জনপ্রিয় গানের প্রতিযোগিতায় নাম লেখায় কায়া। সাফল্যের সঙ্গে প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব উতরেও যায় সে। তুরস্কের জনপ্রিয় গায়িকা সিবেল কান কায়ার উচ্চ প্রশংসা করেন। 

১৭ এপ্রিল রাষ্ট্রপরিচালিত তুরস্কের দৈনিক পোস্টার’ এর খবরে বলা হয়, গানের প্রতিযোগিতায় অংশ নেয়ায় দিয়ারবাকির এলাকায় কায়ার বাবা যে গোত্রের সদস্য সেখান থেকে কায়াকে হত্যার হুমকি দেয়া হয়েছে। 

কায়া ওই দৈনিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, “যখন তারা শুনেছে আমি প্রতিযোগিতায় অংশ নিয়েছি, তারা আমাকে হত্যা করবে বলে হুমকি দিয়েছে।”