২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় ঐতিহাসিক নিদর্শনের নগরী থেকে হটেছে আইএস

সিরিয়ায় ঐতিহাসিক নিদর্শনের নগরী পামিরার উত্তরাঞ্চলের কয়েকটি স্থান থেকে পিছু হটেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2015, 09:20 PM

Updated : 25 Apr 2022, 01:22 PM

শনিবারই নগরীটি দখল করেছিল জঙ্গিরা। ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, এদিনই জঙ্গিরা নগরীর উত্তরাঞ্চলীয় এলাকাগুলো থেকে পিছু হটেছে। কিন্তু উত্তরের একটি গ্রাম এখনো তাদের দখলে।

পামিরা নগরীটি ‘তাদমুর’ নামেও পরিচিতি। সরকার নিয়ন্ত্রিত এ শহরে আইএস জঙ্গিদের হামলায় এখানকার ঐতিহ্যবাহী নিদর্শনগুলো ইরাকের মত একই পরিণতির মুখে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়।

সিরিয়া সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান মামুন আব্দুল করিম রয়টার্সকে বলেন, সেনাবাহিনী গোটা নগরীর নিয়ন্ত্রণ পুনর্দখল করেছে। দক্ষিণ-পশ্চিমের প্রাচীন ধ্বংসাবশেষ অক্ষত আছে। জঙ্গিরা শহরের যে উপকণ্ঠে প্রবেশ করেছিল সে এলাকাগুলো পুনরুদ্ধার করা হয়েছে।