২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ট্রেন দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্ততপক্ষে ছয়জন নিহত হয়েছে। দুর্ঘটনার সময় ট্রেনটিতে ২ শতাধিক যাত্রী ছিল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 May 2015, 01:36 PM

Updated : 12 Oct 2022, 03:41 PM

মঙ্গলবার রাতে উত্তর ফিলাডেলফিয়ায় এ দুর্ঘটনায় আরও বহু লোক আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেলাওয়ার নদীর তীরে রিচমন্ড বন্দরের আবাসিক এলাকার পাশে দুর্ঘটনাটি ঘটেছে। এতে ট্রেনটির বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে।

কী কারণে বা কীভাবে দুর্ঘটনা ঘটেছে সে সম্পর্কে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।

এক সংবাদ সম্মেলনে ফিলাডেলফিয়ার মেয়র মিশেল নুটার জানিয়েছেন, দুর্ঘটনায় অন্ততপক্ষে ছয়জন নিহত হয়েছে।