২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে স্থানীয় এক গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 May 2015, 10:42 AM

Updated : 25 Apr 2022, 01:21 PM

স্থানীয় টেলিভিশন স্টেশন ডব্লিউডিএএম জানিয়েছে, শনিবার মিসিসিপির হ্যাটিসবার্গে এ ঘটনা ঘটেছে।
 
ঘটনার পর পুলিশেরই একটি গাড়ি নিয়ে গুলিবর্ষণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে টেলিভিশনটির প্রতিবেদনে জানানো হয়েছে। পরে স্থানীয় একটি রেল গুদামের কাছে পুলিশের গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
 
কর্মকর্তাদের বরাত দিয়ে ডব্লিউডিএএম জানিয়েছে, সন্দেহভাজনদের খোঁজে আইনপ্রয়োগকারী সংস্থাগুলো ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে। 
 
এলাকাটি মিসিসিপির জ্যাকসন শহর থেকে ১২৯ কিলোমিটার দক্ষিণপূর্বে। 
 
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘটনার বিষয়ে পুলিশের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি, অপরদিকে হ্যাটিসবার্গ পুলিশ বিভাগের সঙ্গে ঘটনা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে যোগাযোগও করা যায়নি।
 
প্রকাশিত খবর অনুযায়ি, গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তাদের হ্যাটিসবার্গের ফরেস্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়।   
 
ঘটনাস্থল থেকে প্রতিবেদন দেয়া ডব্লিউডিএএম-র সাংবাদিক রায়ান মুর এক ট্যুইটার বার্তায় জানিয়েছেন, একটি ট্র্যাফিক সিগন্যালে ওই দুই পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হন, এরপর সন্দেহভাজন গুলিবর্ষণকারীরা পুলিশের একটি গাড়ি নিয়ে পালিয়ে যায়।