২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে কারাগার ভেঙ্গে কয়েদিদের পলায়ন, নিহত ৩৬

ইরাকের রাজধানী বাগদাদে একটি কারাগার ভেঙ্গে বেশ কয়েকজন সন্ত্রাসী পালিয়ে গেছে। এ সময় সংঘর্ষে ছয়জন কারারক্ষী ও ৩০ জন কয়েদির মৃত্যু হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2015, 07:12 PM

Updated : 25 Apr 2022, 01:20 PM

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়েল পক্ষ থেকে বলা হয়, সংঘর্ষের সুযোগে  বাগদাদের উত্তরপূর্ব অঞ্চলের খালিস এলাকার ওই কারাগারটি থেকে ৪০ জনের মতো কয়েদি পালিয়ে গেছে।

ওই কয়েদিদের মধ্যে বেশ কয়েকজন সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত হয়ে শাস্তি ভোগ করছিল।ধারণা করা হচ্ছে পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে কয়েকজন ইসলামিক স্টেটের সদস্যও রয়েছে।

পুলিশ জানায়, প্রথমে কয়েদিরা নিজেদের মধ্যে মারামারি শুরু করে। কারারক্ষীরা তাদের থামাতে গেলে কয়েদিরা তাদের ওপর হামলা করে এবং তাদের অস্ত্র কেড়ে নেয়।

ইরাকে এর আগেও বেশ কয়েকবার কারাগার ভেঙ্গে কয়েদিরা পালিয়েছে। বেশিভাগ ক্ষেত্রে জঙ্গি সংগঠনগুলো তাদের কারাবন্দী সদস্যদের মুক্ত করতে কারাগারে হামলা করে।

তবে এবার বাইরে থেকে কোনো হমলার ঘটনা ঘটেনি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।