২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় নিহত ৪

যুক্তরাষ্ট্রের আটলান্টায় মহাসড়কে একটি যাত্রীবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়ে চার আরোহীর সবাই নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2015, 10:39 AM

Updated : 25 Apr 2022, 01:20 PM

রাস্তায় থাকা কেউ এই দুর্ঘটনায় হতাহত হননি। তবে একটি গাড়িতে আঘাত বিধ্বস্ত বিমানটি আঘাত করেছে বলে বিবিসি জানিয়েছে।

ডেকাল্বের দমকল কর্মকর্তা ক্যাপ্টেন এরিক জ্যাকসন বলেছেন, “এটা সত্যি দৈব, আক্ষরিক অর্থেই দৈব যে, অন্য আর কোনো গাড়ি আঘাতপ্রাপ্ত হয়নি।”

পাইপার পিএ-৩২ বিমানটি ডেকাল্ব পিচট্রি বিমানবন্দর থেকে শুক্রবার উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই মহাসড়কে বিধ্বস্ত হয়।

উদ্ধারকর্মীরা আন্তঃপ্রদেশ ২৮৫ মহাসড়কটিতে দুই দিক থেকেই চলাচল বন্ধ করে দিয়েছে। ফলে তদন্তকারীরা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে পারবেন।

তবে যান চলাচল বন্ধ করে দেয়ায় শহরটিতে যান চলাচলে সমস্যার সৃষ্টি হয়।

তবে এ দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয় শেষ খবর পাওয়া পর্যন্ত প্রকাশ করেনি কর্তৃপক্ষ।