ইয়েমেনের এডেনে তুমুল লড়াই
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় এডেন নগরীতে প্রতিদ্বন্দ্বী দু’পক্ষের প্রধান বিমানবন্দর দখল নিয়ে তুমুল লড়াই চলছে। পাশাপাশি আরব বিমান ও গোলা হামলায় এক মাসের যুদ্ধে সবচেয়ে বাজে পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে অধিবাসীরা।
বিমানবন্দরের চারপাশে খোর মাকসার এলাকায় হুতি বিদ্রোহী ও স্থানীয় মিলিশিয়ারা ট্যাংক এবং মর্টার হামলা চালাচ্ছে। রাতভর চলেছে হামলা। আকাশ থেকে হুতিদের ওপর চলেছে সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলা।
অধিবাসীরা জানিয়েছে, বহু পরিবার পালিয়ে গেছে। স্থানীয় এক কর্মী জানান, “বিপর্যয়কর পরিস্থিতি বিরাজ করছে। শুধ রাস্তায় রাস্তায় নয় বাড়িতে বাড়িতেও লড়াই হচ্ছে। নারী ও শিশুদেরকে বাড়িঘরে পুড়িয়ে মারা হচ্ছে। সাধারণ মানুষদেরকে রাস্তায় গুলি করে মারা হচ্ছে কিংবা ট্যাংকের গোলায় উড়িয়ে দেয়া হচ্ছে।”
দুপক্ষেই বহু যোদ্ধা নিহত হয়েছে। অনেক অধিবাসীও নিহত হয়েছে। ছয় হুতি এবং স্থানীয় দুই মিলিশিয়া নিহত হয়েছে বলে জানিয়েছে অধিবাসীরা।
