ইউক্রেইনে নতুন করে লড়াইয়ে নিহত ৭
পূর্ব ইউক্রেইনে নতুন করে শুরু হওয়া লড়াইয়ে গত ২৪ ঘন্টায় অন্তত ৭ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে।
মঙ্গলবার কয়েকটি প্রতিবেদনে একথা জানানো হয়েছে। সরকারের সামরিক বাহিনীর মুখপাত্র আন্দ্রি লাইশেঙ্কো বলেছেন, গত একদিনে স্বাধীনতাপন্থি বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে ইউক্রেইনের ৬ সেনা নিহত এবং ১২ সেনা আহত হয়েছে।
তিনি আরো জানান, আঞ্চলিক পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে। বিশেষ করে দোনেৎস্কের উত্তরে বিদ্রোহী-নিয়ন্ত্রিত অঞ্চল এবং সরকার-নিয়ন্ত্রিত দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলের মধ্যকার এলাকায় সবচেয়ে তুমুল লড়াই চলছে।
দারজিন্সক শহরের উপকণ্ঠে গোলা হামলায় ১৪ এবং ১৭ বছর বয়স্ক দুই বালক আহত হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের আঞ্চলিক বিভাগ এক বিবৃতিতে একথা জানিয়েছে। এর আগের দিনের সংঘর্ষে বিদ্রোহী পক্ষের এক যোদ্ধা নিহত হয় বলে দোনেৎস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ইউক্রেইন সঙ্কট নিয়ে সোমবার বার্লিনে নতুন দফা শান্তি আলোচনা হওয়ার মধ্যে পূর্ব ইউক্রেইনে এ সহিংসতা শুরু হল।
