২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেন পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে: জাতিসংঘ

ইয়েমেনে মানবিক পরিস্থিতি ঘন্টায় ঘন্টায় অবনতির দিকে যাচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক মুখপাত্র।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 08:28 PM

Updated : 25 Apr 2022, 01:14 PM

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাবমতে, ১৯ মার্চ থেকে ৬ এপ্রিলের মধ্যে ইয়েমেনে সহিংসতায় ৬৪৩ জন নিহত এবং ২,২২৬ জন আহত হয়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিকের দৈনিক ব্রিফিং থেকে উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে সিনহুয়া বার্তা সংস্থা।

ইয়েমেনের বন্দরনগরী এডেন শহরে প্রচণ্ড সংঘর্ষের খবর পাওয়া গেছে। সংঘর্ষে জড়িতদের হাতে অপহৃত হয়েছে বহু সংখ্যক স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী এবং এনজিও কর্মীরা। তাদেরকে অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়া হয়েছে।

জিম্মিদের অবস্থা জানা যায়নি। তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বলে জানিয়েছেন ওই মুখপাত্র।

ইয়েমেনে জাতিসংঘের মানবিক ত্রাণ কার্যক্রমের সমন্বয়ক জোহান্স ভ্যান দের ক্লাউ অবিলম্বে সব পক্ষকে মানবিক পরিস্থিতি বিবেচনায় লড়াই সংঘর্ষ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। যাতে করে মানবিক ত্রাণ সরবরাহকারী সংগঠনগুলো ইয়েমেনের অরক্ষিত মানুষদের সহায়তায় নিরাপদে ত্রাণ সরবরাহ করতে পারে।