২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে আদালতে গুলি, বিচারকসহ নিহত ২

ইতালির মিলান নগরীর একটি আদালতে গুলির ঘটনায় একজন বিচারকসহ অন্তত ২ জন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 10:45 PM

Updated : 25 Apr 2022, 01:13 PM

দেউলিয়াত্ব সংক্রান্ত মামলায় বিচারাধীন এক ব্যক্তি মিলানের কেন্দ্রস্থলে অবস্থিত ‘প্যালেস অব জাস্টিস’ এ গুলি করে ওই বিচারক ও এক আইনজীবীসহ তিনজনকে হত্যা করে।

আদালতে আরো এক ব্যক্তিকে মৃত পাওয়া গেছে। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

পুলিশ বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে। তার নাম ক্লডিও গিয়ারদিয়েল্লো। তাকে ইতালির সামরিক পুলিশ বাহিনীর ব্যারাকে আটক রাখা হয়েছে।

ইতালির সংবাদ মাধ্যম বলেছে, বিচারক ফার্নান্ডো কিয়াম্পি নিজ দফতরেই গুলিতে নিহত হয়েছেন। তার সঙ্গে নিহত হয়েছেন তার সহকারী এবং এক আইনজীবী।

ক্লডিও কিভাবে কড়া নিরাপত্তা এড়িয়ে আদালতে অস্ত্র নিয়ে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। খতিয়ে দেখা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা।