২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দফায় দফায় বিদ্যুৎহীন হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বিদ্যুৎ-বিভ্রাটের কারণে দেশটির প্রেসিডেন্টের দপ্তর ও বাসভবন হোয়াইট হাউসসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ভবন কয়েকবার বিদ্যুৎহীন হয়ে পড়ে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Apr 2015, 10:32 AM

Updated : 25 Apr 2022, 01:13 PM

মঙ্গলবার হোয়াইট হাউস ছাড়াও এ পরিস্থিতির শিকার হয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, কংগ্রেস ভবন ও বিচার বিভাগ। 
 
বিদ্যুৎ চলে যাওয়ার পর ওই দিন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিং স্থগিত করা হয়।
 
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় জানানো হয়, বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূল ভবন ও আশপাশের ভবনগুলোর বিদ্যুৎ চলে গেছে।  
 
অতিরিক্ত জেনারেটরের মাধ্যমে যুক্তরাষ্ট্র ক্যাপিটল কমপ্লেক্সে কাজ চালানো হচ্ছিল বলে কংগ্রেসের একজন কর্মী জানিয়েছিলেন। 
 
ওয়াশিংটনের বেশ কয়েকটি মেট্রো স্টেশনে জরুরি বাতির সাহায্যে কাজ চালানো হয়েছে বলে নগর পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে।
 
দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলোতে বিদ্যুৎ চলে যাওয়ার বিষয়ে ওয়াশিংটনের বিদ্যুৎ সরবরাহের কাছে নিয়োজিত বিদ্যুৎ কোম্পানি পেপকো’র কোনো মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।