২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনের এডেনে হুতিদের অগ্রগতি

ইয়েমেনের দ্বিতীয় বৃহত্তম শহর এডেনের লড়াইয়ে অগ্রগতি অর্জন করেছে হুতি বিদ্রোহীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2015, 09:20 PM

Updated : 25 Apr 2022, 01:12 PM

সৌদি সমর্থিত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদির বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে তারা। হুতিরা রাজধানী সানা দখলের পর হাদি সেখান থেকে পালিয়ে এডেনে আশ্রয় নিয়েছিলেন। বন্দর নগরটি তারসর্বশেষ শক্ত ঘাঁটি ছিল।

এডেনের অধিবাসীরা নিজ নিজ ঘরে অবস্থান নিয়েছে। সেখানে মাঝে মধ্যেই বন্দুকের গুলির শব্দ এবং গ্রেনেড বিস্ফোরণের আওয়াজ পাওয়া যাচ্ছে। প্রত্যক্ষদর্শীদের একজন জানান, তিনি মুয়াল্লা জেলায়হুতিদের একটি সাঁজোয়াযান দেখেছেন।

হুতিদের আগ্রাসন রুখতে এবং হাদিকে ক্ষমতায় পুনপ্রতিষ্ঠিত করতে সৌদি আরব নেতৃত্বাধীন জোট ১১ দিন ধরে সেখানে বিমান হামলা চালাচ্ছে। বিমান হামলার মধ্যেই হুতি বিদ্রোহীরা সড়ক পথে যুদ্ধ করতেকরতে ক্রমশ এডেনের দিকে অগ্রসর হয়েছে।

রয়াটার্স জানায়, হাদিকে সমর্থনকারী অস্ত্রধারী বাহিনীকে সাহায্য করতে সৌদি আরব শুক্রবার প্যারাশুটের মাধ্যমে তাদের অস্ত্র সরবরাহ করেছে।

সৌদি আরব জানায়, তাদের অভিযানের ‘মূল লক্ষ্য’ এডেন সরকারকে সুরক্ষা দেয়া। ওদিকে, হাদি প্রশাসন অবরুদ্ধ নগরগুলো উদ্ধারে সম্মুখ যুদ্ধে আন্তর্জাতিক অঙ্গণের হস্তক্ষেপ কামনা করেছে।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আদেল আল-জুবেইর বলেন, ইয়েমেনে স্থলবাহিনী পাঠানোর বিষয়ে এখনো আলোচনা চলছে।

গণমাধ্যমে খবর প্রকাশ পেয়েছে, সৌদি আরবের বিশেষ বাহিনী ইয়েমেনে প্রবেশ করেছে। এ ব্যাপারে প্রশ্ন করা হলে মন্তব্য করতে অস্বীকৃতি জানান সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেলআহমেদ আসেরি।

গত ছয় মাস ধরে চলা সংঘর্ষে শিয়া মুসলিমদের সংগঠন হুতি যোদ্ধারা ইয়েমেনের উত্তর ও মধ্যাঞ্চলের অধিকাংশ অঞ্চল দখল করে নিয়েছে। কিন্তু সুন্নি মুসলিম অধ্যুষিত দক্ষিণ অঞ্চলে তাদের প্রতিরোধেরমুখে পড়তে হচ্ছে এবং ক্রমশ দেশটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে।