২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান থেকে দেশে ফিরলেন দুই চেক জিম্মি

পাকিস্তানে অপহরণের দুই বছর পর মুক্তি পেয়েছেন চেক রিপাবলিকের দুই নারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2015, 08:55 PM

Updated : 25 Apr 2022, 01:11 PM

তারা দেশে ফিরে এসেছেন বলে জানান চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী বস্লাভ সবৎকা।

২০১৩ সালের মার্চে পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলের বালচিস্তান প্রদেশে একটি বাস থেকে হানা হুম্পালভা ও অ্যান্তনি ক্রাস্তেকাকে অপহরণ করা হয়।

তুরস্কের মানবাধিকার সংগঠন ‘ইজ্জাত সাহিন’ ২৬ বছর বয়সী ওই দুই নারীকে উদ্ধারে সাহায্য করেছে।

স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে প্রধানমন্ত্রী সবৎকা বলেন, দুই নারী দেশে ফিরে এসেছেন এবং তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করেছেন।

তুরস্কের একটি সংবাদ সংস্থা ক্রাস্তেকার বরাত দিয়ে বলে, “আমি এখানে, এটা আমার এখনও বিশ্বাস হচ্ছে না। এখনও মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি।”

হুম্পালভা বলেন, “এটা খুব কঠিন ছিল। আমরা জীবনে প্রথম সমানে থেকে অস্ত্র এবং অস্ত্রধারী ব্যক্তিদের দেখলাম।”

প্রায় দুই মাস ধরে ক্রমাগত আলোচনার পর ওই দুই নারীকে মুক্ত করার সম্ভব হয়।

শুক্রবার তারা একটি ভ্যানে করে তুরস্কে পৌঁছে বলে জানায় সংবাদ সংস্থাটি।