সূর্যগ্রহণে ঢাকা পড়েছে পৃথিবী
কয়েকবছরের মধ্যে এ বছর সবচেয়ে বড় সূর্য গ্রহণ দেখছে যুক্তরাজ্য ও উত্তর ইউরোপের লাখ লাখ মানুষ।
শুক্রবার দুপুরের পর থেকে আকাশে এ সূর্যগ্রহণ দেখা যায়। পূর্ণগ্রাস সূর্য গ্রহণের সময় সূর্য ও পৃথিবীর মাঝ বরাবর চাঁদ চলে আসায় পৃথিবী ঢাকা পড়ে অন্ধকারে।
বাংলাদেশ সময় বেলা একটা ৪১ মিনিটে শুরু হয়ে বিকাল পাঁচটা ৫০ মিনিট পর্যন্ত এ সূর্যগ্রহণ চলার কথা জানানো হয়েছে খবরে। বাংলাদেশে অবশ্য এ সূর্যগ্রহণ দেখা যাচ্ছে না।
আবহাওয়া পরিষ্কার থাকলে ইউরোপ, উত্তর আফ্রিকা, মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা যেতে পারে।
রয়টার্স জানায়, আন্তর্জাতিক সময় ০৭ টা ৪১ মিনিটে চাঁদের ছায়া পড়েছে গ্রিনল্যান্ডে এবং অন্ধকারে ঢাকা পড়েছে পূর্বের ফ্যারো দ্বীপ এবং নরওয়ের আর্কটিক দ্বীপপুঞ্জ স্যালবার্ড।
