২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় ঐতিহাসিক সফরে মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কা সফর করছেন। তিন দশকের মধ্যে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী দেশটিতে সফরে গেলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2015, 03:09 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

বিবিসি বলছে, শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ভারত সফর করে যাওয়ার দুই সপ্তাহ পর মোদী দুইদিনের সফরে শ্রীলঙ্কা গেলেন।

সফরকালে মোদী শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সিরিসেনার সঙ্গে বৈঠক করবেন এবং উত্তরাঞ্চলীয় জাফনাতেও যাবেন।

এই জাফনাতেই ১৯৮৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত গৃহযুদ্ধে ৭০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

শুক্রবার সকালে মোদী শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় পৌঁছান। শনিবার তিনি দেশটির পার্লামেন্টে ভাষণ দেবেন। আর জাফনা সফরে ভারতের সহায়তায় নির্মিত ২০ হাজার বাড়ি হস্তান্তর করবেন।

ভারত সফরকালে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট সিরিসেনা বলেছিলেন, দিল্লির সঙ্গে মিত্রতা অগ্রাধিকার পাবে।

কিন্তু সাবেক প্রেসিডেন্ট মহিন্দা রাজাপাকসে ভারতের প্রতিপক্ষ চীনের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক তৈরি করেছিলেন।

১৯৮৭ সালের পর মোদীই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি কলম্বোয় শীর্ষ পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিচ্ছেন।