২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লোরিডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ১১ সেনা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১১ সেনা নিখোঁজ হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 09:01 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

এগলিন বিমান ঘাঁটিতে রাত্রিকালীন প্রশিক্ষণে অংশ নেয়ার সময় বিধ্বস্ত হয় ইউএইচ-৬০ ব্ল্যাকহক হেলিকপ্টার। হেলিকপ্টারের আরোহী ১১ জনই নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কুয়াশার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান এরই মধ্যে শুরু হলেও কুয়াশার কারণে তা ব্যাহত হচ্ছে।