২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইডেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে সৌদি আরব

সামরিক সম্পর্ক ছিন্ন করা নিয়ে কূটনৈতিক বিরোধের মধ্যে সুইডেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে সৌদি আরব।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Mar 2015, 07:17 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ভেরোনিকা নরর্ডলান্ড বলেন, “সৌদি আরব স্টকহোমে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে গতকাল (মঙ্গলবার)।”

এ সপ্তাহের শুরুর দিকে সুইডেন জানায়, তারা সৌদি আরবের সঙ্গে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির ইতি টানবে।

সুইডেনের অস্ত্র রপ্তানি সংক্রান্ত কয়েক লাখ ডলারের ওই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে মে মাসে।

এ সপ্তাহে আরব লীগের সম্মেলনে সৌদি আরব সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী মারগোট ওয়ালস্ট্রমকে বক্তৃতা করতে না দেয়ার পরিপ্রেক্ষিতে সুইডেন ওই চুক্তি বাতিল করছে বলে জানিয়েছে।

ওদিকে, সুইডেন থেকে সৌদি আরবের রাষ্ট্রদূত প্রত্যাহারের কারণ জানিয়ে সুইডিশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি এবং গণতন্ত্রের রেকর্ড নিয়ে সুইডেনের সমালোচনার জবাবেই রিয়াদের এ পদক্ষেপ।