সৌরচালিত বিমানের বিশ্বযাত্রা
সৌরচালিত বিমানে করে পৃথিবী প্রদক্ষিণের নতুন রেকর্ড সৃষ্টির একটি উদ্যোগ আবুধাবি থেকে শুরু হয়েছে।
সোমবার সকাল ৭টা ১২ মিনিটে সোলার ইমপালস-২ নামের বিমানটি আবুধাবির আমিরাত বিমানবন্দর থেকে ওমানের রাজধানী মাস্কাটের দিকে যাত্রা শুরু করে বলে বিবিসি জানিয়েছে।
আগামী পাঁচমাসে বিমানটি সারা বিশ্ব প্রদক্ষিণের পথে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যেতে প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর পাড়ি দেবে।
এক আসনের সোলার ইমপালস-২ পরিচালনা করছেন সুইস পাইলট আন্দ্রে বর্শ্চবার্গ। পথে আরেক সুইস পাইলট বার্টান্ড পিকার্ড বিমানটির দায়িত্ব নেবেন।
ভ্রমণপথে বিমানটি বিশ্বের বেশ কয়েকটি এলাকায় থামবে। এ সময় বিমানটি রক্ষণাবেক্ষণ তদারকি করা হবে ও পাইলট বিশ্রাম নেবেন। ভ্রমণ পথে বিমানটি দুষণবিহীন প্রযুক্তির প্রচারণা চালাবে।
