২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় পৃথক বোমা হামলায় ব্যাপক প্রাণহানি

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলের শহর মাইদুগুরিতে পৃথক তিনটি বোমা হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Mar 2015, 09:57 PM

Updated : 25 Apr 2022, 01:06 PM

শনিবারের ওই হামলাগুলোয় ঠিক কত জন হতাহত হয়েছে তা তাৎক্ষনিকভাবে জানাতে পারেননি স্থানীয় কর্মকর্তারা।

একটি হাসপাতাল সূত্র জানায়, পৃথক তিনটি বিস্ফোরণে কয়েক ডজন মানুষ প্রাণ হারিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের একজন মোহাম্মদ আজিয়া বলেন, ত্রিচক্রযানে করে এক ব্যক্তি বোমা নিয়ে বাগা এলাকায় রাস্তার পাশে একটি মাছের বাজারে প্রবেশ করার চেষ্টা করে। বাজারে প্রবেশ করতে বাধা দেয়া হলে সেখানেই সে বিস্ফোরণ ঘটায়।

দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে ‘মানডে মার্কেট’ এলাকায়।

রাষ্ট্রীয় নিরাপত্তা অধিদপ্তরের কাছে একটি বাস স্টেশনে তৃতীয় বিস্ফোরণটি ঘটে। সেখানে একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হয়।

নাইজেরিয়ার বোরনো রাজ্যের রাজধানী মাইদুগুরি। এলাকাটি চরমপন্থি জঙ্গি সংগঠন বোকো হারামের প্রধান ঘাঁটিগুলোর একটি।