২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ. কোরিয়ায় এক ব্যক্তির গুলিতে নিহত ৪

দক্ষিণ কোরিয়ায় এক ব্যক্তির এলোপাতাড়ি গুলিতে চারজন নিহত ও একজন আহত হয়েছেন। জিয়ংজি প্রদেশে এই ঘটনা ঘটেছে বলে সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2015, 12:44 PM

Updated : 25 Apr 2022, 01:04 PM

স্থানীয় সময় সকাল ৯.৩০ মিনিটে পুলিশ জানতে পারে, এক ব্যক্তি এয়ার রাইফেল দিয়ে তার আত্মীয়-স্বজনের ওপর গুলি চালিয়েছে।

রাজধানী সিউলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় হোয়াসেয়ঙ্গের একটি বাড়িতে এই ঘটনা ঘটে।

পুলিশ বাড়িটিতে পৌঁছে দেখতে পায়, এক বিবাহিত দম্পতি, অজ্ঞাত এক ব্যক্তি এবং স্থানীয় পুলিশ স্টেশনের প্রধান মেঝেতে নিথর পড়ে রয়েছেন।

এ ব্যাপারে বিস্তারিত আর কিছু এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি।