২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় ইরানি রাষ্ট্রদূতের বাড়িতে হামলার দায় স্বীকার আইএস’র

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ইরানি রাষ্ট্রদূতের বাসভবনের সামনে বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) এর অনুগত জঙ্গিরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Feb 2015, 12:31 AM

Updated : 22 Aug 2022, 11:46 AM

জঙ্গি গোষ্ঠীটি পূর্বাঞ্চলীয় কুব্বাহ শহরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় ৪০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার দায় স্বীকারের দুইদিন পর রাষ্ট্রদূতের বাসভবনে এ হামলার ঘটনা ঘটল।

২০১১ সালে গণআন্দোলনে লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর এটিই বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা।

জাতীয় নিরাপত্তা সংস্থার করনেল জুমা আল মাসরি বলেছেন, দুটি ডিভাইস পাতা ছিল। প্রথমে একটি বিস্ফোরিত হয়, ৩০ মিনিট পরে বিস্ফোরণ ঘটে আরেকটির। বিস্ফোরণে প্রবেশপথের সামান্য ক্ষতি হয়েছে।

একটি দল আগুনের শিখার একটি ছবি ট্যুইটারে পোস্ট করে এক বিবৃতিতে বলেছে, “আইএস খিলাফতের সেনারা ত্রিপোলিতে ইরানের দূতাবাসকে হামলার লক্ষ্যবস্তু করেছে ।’