২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় ঢুকেছে শ’শ’ তুর্কি সেনা

সিরিয়ার উত্তরাঞ্চলে প্রবেশ করেছে শ’শ’ তুর্কি সেনা এবং সাজোঁয়া যান। তারা সেখানে একটি ঐতিহাসিক অটোমন সমাধি খালি করে সেটি পাহারায় থাকা সেনাদের সরিয়ে নিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 06:57 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলু বলেছেন, সুলায়মান শাহ এর দেহাবশেষ সিরিয়ার অন্যকোথাও সরিয়ে নেয়া হবে।

তিনি বলেন, সেনারা সমাধি চত্বর গুঁড়িয়ে দিয়েছে। যাতে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা ওই স্থানটি ব্যবহার করতে না পারে।

তুরস্ক ওই সমাধিটিকে সার্বভৌম হিসাবেই বিবেচনা করে।১১৭৮-১২৩৬ পর্যন্ত সময়কালে অটোমন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার পিতামহ ছিলেন সুলায়মান শাহ।

১৯২১ সালে সই করা একটি চুক্তি অনুযায়ী, বিদেশে সুলায়মানের সমাধিটিই তুরস্কের একমাত্র অংশ। এর একটি ঐতিহাসিক গুরুত্বও আছে।

ওই এলাকাটিতে আইএস এর ঊত্থান নিয়ে তুরস্ক উদ্বিগ্ন। ২০১৪ সালের মার্চে আইএস হুমকি দিয়ে বলেছিল, তিনদিনের মধ্যে সমাধিটি পাহারায় থাকা তুর্কি সেনা সরিয়ে নেয়া না হলে ওই জায়গায় হামলা করবে তারা।

তবে এ ধরনের হামলা সেখানে হয়নি।সমাধিটিতে এমন হামলা হলে তুরস্ক এর দাঁতভাঙা জবাব দিত।