২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে আরো রুশ ট্যাংক পাঠানোর অভিযোগ

পূর্ব ইউক্রেইনে আরো ট্যাংক ও সেনা পাঠানোর জন্য রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছে কিয়েভ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 11:09 PM

Updated : 25 Apr 2022, 01:02 PM

এ সমস্ত সেনা ও ট্যাংক বিদ্রোহী-নিয়ন্ত্রিত নোভোয়াজভস্ক শহরের দিকে অগ্রসর হচ্ছে।এগুলোর সংখ্যা বাড়ছে।

নোভোয়াজভস্ক মারিউপল বন্দর শহর থেকে ৪০ কিলোমিটার পূর্বে আজভ সাগরের তীরে অবস্থিত। বিদ্রোহীরা গত বছর এ শহরটি দখল করে।

রাশিয়া সেখানে সেনা ও ট্যাংক পাঠানোর অভিযোগের ব্যাপারে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। অভিযোগটি সত্য হলে পূর্ব ইউক্রেইনে শুরু হওয়া যুদ্ধবিরতি ভেস্তে যাবে।

মস্কো বরাবরই ইউক্রেইনে তাদের বাহিনীর লড়াইয়ে সামিল হওয়ার অভিযোগ অস্বীকার করে আসছে।