২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চরমপন্থার বিরুদ্ধে এক হওয়ার আহ্বান ওবামার

সহিংস চরমপন্থার বিরুদ্ধে বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়কে এক হওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 09:59 PM

Updated : 25 Apr 2022, 01:02 PM

হোয়াইট হাউজে সহিংস চরমপন্থার বিরুদ্ধে সম্মেলনের চূড়ান্ত বক্তব্যে ওবামা নতুন করে এ আহ্বান জানান।

সিনহুয়া জানায়, ওবামা বলেছেন, “পণ্ডিত এবং ধর্মগুরুরাসহ মুসলিম সম্প্রদায়েরও চরমপন্থা রুখে দাঁড়ানোর দায়িত্ব আছে। ইসলামের যে ভিন্ন ব্যাখ্যা দেয়া হচ্ছে কেবল সেজন্যই নয় বরং আমরা কোনো না কোনোভাবে সভ্যতার সংঘাতে জড়িত এবং যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব ইসলামের বিরুদ্ধে লড়ছে কিংবা মুসলিমদেরকে দমন করার চেষ্টা করছে- এ মিথ্যার বিরুদ্ধে লড়াও তাদের দায়িত্ব।”

তিনি আরো বলেন, “পশ্চিমা বিশ্ব ইসলামের সঙ্গে লড়ছে এ ধারণা একটি অত্যন্ত কদর্য মিথ্যা।”

ওবামার বিবৃতিতে এই গুরুত্বপূর্ণ বিষয়টিই উঠে এসেছে যে, “তিনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন না। আমরা ইসলামের বিরুদ্ধে লড়ছি না। আমরা তাদের বিরুদ্ধে লড়ছি যারা ইসলামের বিকৃত ব্যাখ্যা দিয়েছে।”