নাইজেরিয়ায় ১৫৮ জিম্মিকে মুক্তি দিয়েছে বোকো হারাম
নাইজেরিয়ার ইয়োবে রাজ্যের উত্তর-পূর্বাঞ্চলের একটি গ্রাম থেকে অপহরণ করা ১৫৮ জন নারী ও শিশুকে মুক্তি দিয়েছে বোকো হারাম জঙ্গি গোষ্ঠী।
কর্মকর্তারা শুক্রবার বলেছেন, তিন সপ্তাহ আটকে রাখার পর জঙ্গিরা তাদেরকে মুক্তি দেয়। এরপর ওই নারী ও শিশুরা দামাতুরুতে তাদের পরিবারের কাছে ফিরে গেছে।
নাইজেরিয়ায় বোকো হারামের ৫ বছরের জঙ্গি তৎপরতায় নারী ও শিশুসহ হাজার হাজার মানুষ নিহত হয়েছে।
