২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় ৩শ’ বোকো হারাম যোদ্ধা নিহত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সামরিক অভিযানে ৩ শ’রও বেশি বোকো হারাম যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 10:36 PM

Updated : 22 Aug 2022, 11:44 AM

প্রতিরক্ষা মুখপাত্র ক্রিস ওলুকোলাদ বলেছেন, আরো বেশকিছু সংখ্যক জঙ্গি ধরাও পড়েছে। জব্দ হয়েছে অস্ত্র ও যন্ত্রপাতি।

বর্নো রাজ্যে অভিযানে দুই সেনা নিহত এবং ১০ জন আহত হয়েছে। তবে নিহতের সংখ্যা নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি।

ওদিকে, নাইজার সীমান্তে বিমান হামলায় ৩০ জন নিহত হয়েছে। নাইজেরিয়া সীমান্তের কাছে একটি গ্রামে তারা একটি শেষকৃত্যে অংশ নিচ্ছিল। এ সময় বিমান থেকে বোমা হামলা চালানো হয় বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

বোমা হামলা কারা চালিয়েছে তা পরিষ্কার জানা যায়নি। নাইজেরিয়া এ হামলার দায় স্বীকার করেনি।