‘ইরাকে ৪৫ জনকে পুড়িয়ে মেরেছে আইএস’
ইরাকের পশ্চিমাঞ্চলীয় শহর আল বাগদাদিতে ৪৫ জনকে পুড়িয়ে হত্যা করেছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা।
স্থানীয় পুলিশ প্রধানের বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে।
নিহতদের পরিচয় এবং কী কারণে তাদের হত্যা করা হয়েছে এ বিষয়টি পরিষ্কার না হলেও, কর্নেল কাসিম আল-আবেইদি বলছেন, এদের কেউ কেউ নিরাপত্তা বাহিনীর সদস্য।
বিবিসি বলছে, গেল সপ্তায় আইএস জঙ্গিরা আইন আল-আসাদ বিমানঘাঁটির কাছাকাছি শহরটির অধিকাংশ এলাকা দখল করে নেয়।
তিনি বলেন, ওই সময় নিরাপত্তা সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের আবাসিক একটি এলাকা হামলার শিকার হয়েছিল।
তিনি সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন।
