২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যাটিকানে নতুন আরও ২০ কার্ডিনাল

নতুন আরও ২০ জন কার্ডিনাল নিয়োগ দিয়েছেন পোপ ফ্রান্সিস। নতুন কার্ডিনালরা পরবর্তী পোপ নির্বাচনের সময় ভোট দিতে পারবেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2015, 09:14 PM

Updated : 25 Apr 2022, 01:01 PM

নতুন কার্ডিনালদের অধিকাংশই উন্নয়নশীল দেশ থেকে এসেছেন। এই প্রথম মিয়ানমার, টোঙ্গা ও ইথিওপিয়া থেকে কার্ডিনাল নিয়োগ দেয়া হয়েছে।

২০ জনের মধ্যে ১৫ জনের বয়স ৮০ বছরের নিচে।

নতুন এই নিয়োগের ফলে এই প্রথম পোপ নির্বাচন পরিষদে ইউরোপের কার্ডিনালদের তুলনায় ইউরোপের বাইরের কার্ডিনালরা সংখ্যাগরিষ্ঠ।

ভ্যাটিকানে জাকজমকপূর্ণ এ অনুষ্ঠানের মাধ্যমে নতুন কার্ডিনাল নিয়োগ দেয়া হয়।

বিবিসি জানায়, নতুন করে কার্ডিনাল নিয়োগের কারণ সম্পর্কে পোপ ফান্সিস স্পষ্ট করেই বলেন, তিনি চার্চের ভেতর ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনতে চান।

জানুয়ারিতে নতুন এই নিয়োগে ঘোষণা দেয়া হয়েছিল। সাতটি মহাদেশের ১৪টি দেশ থেকে এই ২০ জন কার্ডিনাল নির্বাচন করা হয়।

গত বছরও নতুন ১৯ জন কার্ডিনাল নিয়োগ দিয়েছিলেন পোপ ফ্রান্সিস। তাদেরও বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্বাচন করা হয়েছিল।