২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম আফ্রিকায় আবার বাড়ছে ইবোলা

পশ্চিম আফ্রিকায় নতুন করে ইবোলা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। টানা দু’সপ্তাহ ধরে ইবোলার এ প্রকোপ দেখা যাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 10:33 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

গিনিতে ইবোলা আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে। এতে করে বছরের শুরুতে এ রোগে আক্রান্তের সংখ্যা যে কমতে শুরু করেছিল তা বন্ধ হয়েছে বলেই মনে করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)বুধবার একথা বলেছে।

স্বাস্থ্যকর্মীদের ওপর জনগণের অবিশ্বাসের কারণে প্রাণঘাতী এ ভাইরাসটিকে নিমূর্ল করার চেষ্টা ব্যাহত হচ্ছে। বহু মানুষই কর্তৃপক্ষের কাছ থেকে তাদের অসুস্থ বন্ধু ও স্বজনদেরকে লুকিয়ে রাখছে। বিশেষ করে গিনির রাজধানীতে মানুষ এটি করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

পশ্চিম আফ্রিকায় ৮ ফেব্রুয়ারির মধ্যে রেকর্ড করা হয়েছে ১৪৪ টি নতুন ইবোলা আক্রান্ত রোগী। গত সপ্তাহে এ সংখ্যা ছিল ১২৪ জন। ডব্লিউএইচও এক প্রতিবেদনে একথা উল্লেখ করেছে।

গিনিতে যেখানে ইবোলার সূত্রপাত হয়েছিল সেখানে গত সপ্তাহের ৩৯ জনের তুলনায় ৬৪ টি নতুন ইবোলা সংক্রমণ ধরা পড়েছে।

গিনির প্রেসিডেন্ট মার্চের শুরু নাগাদ ইবোলা সংক্রমণ বন্ধে একটি পরিকল্পনা ঘোষণা করেছেন।