ইউক্রেইনে যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
পূর্ব ইউক্রেইনে ১৫ ফেব্রুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে বলে ঘোষণা দিয়েছেন রাশিয়া এবং ইউক্রেইনের দুই নেতা।
পূর্ব ইউক্রেইনে লড়াই বন্ধে নেতাদের একটি চুক্তিতে পৌঁছতে রাজি হওয়ার কথা বৃহস্পতিবার জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
প্রায় ১৬ ঘন্টার আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, “প্রধান ইস্যুতে আমরা মতৈক্যে পৌঁছতে সক্ষম হয়েছি। ১৫ ফেব্রুয়ারি থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর হবে।”
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদও ‘গুরুত্বপূর্ণ চুক্তি’ হয়েছে বলে জানিয়েছেন। তবে আরো কাজ করা বাকী বলেও জানান তিনি।
পূর্ব ইউক্রেইনে লড়াইয়ে নিহত হয়েছে হাজার হাজার মানুষ। বেলারুশের বৈঠকে যুদ্ধবিরতি অর্জন, ভারী অস্ত্র প্রত্যাহার এবং পূর্ব ইউক্রেইনে একটি সেনামুক্ত এলাকা গঠন নিয়েই মূলত আলোচনা চলেছে।
