২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে দূতাবাস বন্ধ করছে ফ্রান্স

১৩ ফেব্রুয়ারি থেকে ইয়েমেনে দূতাবাস বন্ধ করে দিচ্ছে ফ্রান্স। নিরাপত্তাজনিত কারণে দূতাবাস বন্ধ করে দিয়ে নাগরিকেদেরকে যত দ্রুত সম্ভব দেশ ত্যাগ করতে বলেছে ফ্রান্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 09:27 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

দূতাবাস তাদের ওয়েবসাইটে বুধবার এক বিবৃতিতে বলেছে, “বিদ্যমান রাজনৈতিক উন্নয়ন এবং নিরাপত্তাজনিত কারণে দূতাবাস সাময়িকভাবে যত দ্রুত সম্ভব নাগরিকদেরকে ইয়েমেন ছাড়তে বলছে।”

দূতাবাস শুক্রবার থেকে বন্ধ থাকবে পরবর্তী কোনো নোটিশ না পাওয়া পর্যন্ত।