২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্ডানে আইএস এর বিরুদ্ধে মিছিল

জর্ডানের রাজধানী আম্মানে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে সরকারের লড়াইয়ে সমর্থন জানিয়ে পদযাত্রা করেছে হাজার হাজার মানুষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2015, 09:04 PM

Updated : 25 Apr 2022, 12:59 PM

শুক্রবার সকালে রাজধানীর আল হুসেইনি মসজিদে নামাজের পর তারা জর্ডানের পতাকা উড়িয়ে এবং নিহত পাইলটের ছবি হাতে জড়ো হয়। কয়েকজনের হাতে ‘শাস্তি চাই’ এবং ‘সন্ত্রাস নিরমূল কর’ স্লোগান লেখা প্ল্যাকারড দেখা যায়।

জর্ডানের রানি রানিয়া বলেন, কাসায়েসবেহ হত্যা দেশবাসীকে অশুভশক্তি মুক্ত বিশ্ব গড়তে সংকল্পবদ্ধ করেছে।

জর্ডানি জঙ্গি বিমানের পাইলট হত্যার জবাবে সিরিয়ায় বৃহস্পতিবার আইএস এর আস্তানাগুলোতে দফায় দফায় বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে জর্ডান।

আইএস এর বিরোধী তৎপরতা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। আরব দেশগুলো এখন পরযন্ত আইএস এর ওপর যুক্তরাষ্ট্র-পরিচালিত বিমান হামলায় অংশিক জড়িত।

জর্ডান এ সময়টিতে সিরিয়ায় আইএস এর ঘাঁটি এবং রাক্কায় বিমান হামলা চালাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী নাসের জুদেহ বৃহস্পতিবার বলেছেন, পাইলট মোয়াজ আল-কাসায়েসবেহ হত্যার জবাব দেয়া শুরু হয়ে গেছে।

আইএস এ সপ্তাহে কাসায়েসবেহকে জীবন্ত পুড়িয়ে মারার ভিডিও প্রকাশ করে। সিরিয়ায় ডিসেম্বরে এফ-১৬ জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে আইএস এর হাতে ধরা পড়েন কাসায়েসবেহ।