নাইজেরিয়ায় ২শতাধিক বোকো হারাম জঙ্গি নিহত
নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারামের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে দুইশ’র বেশি জঙ্গি নিহত হয়েছে বলে দাবি চাদের সেনাবাহিনীর।
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলের শহর গামবারু ও নাগালা শহরে মঙ্গলবার এই সংঘর্ষ হয়। শহর দুইটি ক্যামেরুনের সীমান্তবর্তী।
চাদ সেনা কর্তৃপক্ষ বুধবার টেলিফোনে যুদ্ধক্ষেত্র থেকে রয়টার্সকে এ তথ্য জানায়।
চাদ সেনাবাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়, বোকো হারাম জঙ্গিরা বুধবার ফোটোকোল শহরেও হামলা করেছিল। তবে পরে তারা পিছু হটতে বাধ্য হয়।
