নিউ ইয়র্কে ট্রেন-গাড়ি সংঘর্ষে নিহত ৭
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের একটি কম্যুটার ট্রেনের ধাক্কায় একটি গাড়ির চালকসহ অন্ততপক্ষে সাতজন নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিউ ইয়র্কের নিকটবর্তী হোয়াইট প্লেনস টাউনে এই ঘটনায় আরো ১২ জন আহত হয়েছেন।
ট্রেনটি জিপ চেরোকি মডেলের গাড়িটিকে আঘাত করার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় বলে জানিয়েছে এবিসি নিউজ।
