২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলকানে গণহত্যার অভিযোগ নাকচ জাতিসংঘ আদালতের

১৯৯০ এ দশকে যুগস্লাভিয়া থেকে বিচ্ছিন্নতার লড়াইয়ে সার্বিয়া ও ক্রোয়েশিয়ার পরষ্পরের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ নাকচ করেছে জাতিসংঘের আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 07:54 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

ক্রোয়েশিয়া সরকারের অভিযোগ, ১৯৯১ সালে সার্বিয়া ভুকোভার এবং আরো কয়েকটি স্থানে গণহত্যা চালিয়েছে। পরবর্তীতে সার্বিয়াও ক্রোয়েশিয়া থেকে ২ লাখের বেশি সার্বকে বিতাড়িত করার পাল্টা অভিযোগ করে।

ওই লড়াইয়ে প্রায় ২০ হাজার মানুষ নিহত হয়েছিল, যাদের অধিকাংশই ক্রোয়েশিয়ার নাগরিক।

১৯৯১ সালে সার্বিয়ার সেনারা ভুকোভার শহরটি তিন মাস অবরুদ্ধ করে রেখে সেখানে তান্ডব চালায়। ওই সময় সেখান থেকে ক্রোয়েশিয়ার হাজার হাজার আদিবাসীকে বিতাড়িত করা হয় এবং প্রায় ২৬০ জনকে হত্যা বা গুম করা হয়।

এর চার বছর পর ক্রোয়েশিয়ার সেনারা সার্ব অধ্যুষিত ক্রাজিনা এলাকায় ব্যাপক বোমা হামলা চালায়।

মঙ্গলবার বিচারক পিটার টম ক্রোয়েশিয়া ও সার্বিয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, “যুদ্ধের সময় উভয় পক্ষের সেনারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তবে কোন দেশই তাদের অভিযোগের পক্ষে পর্যাপ্ত তথ্য প্রমাণ আদালতে উপস্থাপন করতে পারেনি। তারা যেসব তথ্য দিয়েছে তাতে ১৯৪৮ সালের গণহত্যা চুক্তির লঙ্ঘন হয়নি।”