২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াইট হাউসের পাশে সাইকেলের র‍্যাকে ওঠায় গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর ও বাসভবন হোয়াইট হাউসের বেড়ার পাশে সাইকেলের র‍্যাকের উপরে উঠে গ্রেপ্তার হয়েছেন এক ব্যক্তি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Feb 2015, 11:02 AM

Updated : 25 Apr 2022, 12:58 PM

রোববারের এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অবৈধ প্রবেশের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সিক্রেট সার্ভিস।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র ব্রায়ান লেয়ারি জানিয়েছেন, পেনসিলভ্যানিয়া অ্যাভিনিউয়ে প্রেসিডেন্টের বাসভবনের বেড়ার পাশে ঘটনাটি ঘটে। তবে সন্দেহভাজন সাইকেলের র‍্যাক থেকে বেড়া অতিক্রমের চেষ্টা করেননি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও অন্যান্য নেতাদের নিরাপত্তা লঙ্ঘণের ধারাবাহিক কয়েকটি ঘটনার পর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সিক্রেট সার্ভিস বেশ সমালোচনার মুখে পড়েছে।

জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দো সংস্থার কর্মীর উড়ানো একটি ড্রোন হোয়াইট হাউসের ভিতরের লনে বিধ্বস্ত হয়।

এর আগে সেপ্টেম্বরে, এক অনুপ্রবেশকারী হোয়াইট হাউসের বেড়া টপকে দৌড়ে মূল ভবনের ভেতর প্রবেশ করার পর তাকে আটক করা হয়।