২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসসি পুরস্কার পেলেন ঝুম্পা লাহিড়ি

২০১৫ সালের ডিএসসি পুরস্কার পেয়েছেন ঝুম্পা লাহিড়ি। ‘দ্য লোল্যান্ড’ উপন্যাসের জন্য তিনি এই পুরস্কার পান।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2015, 02:33 PM

Updated : 25 Apr 2022, 12:55 PM

ইংরেজি ভাষায় লেখা বা অনুবাদ হওয়া সাহিত্যের জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর বা বংশোদ্ভূত লেখকদের ডিএসসি পুরস্কার দেয়া হয়ে থাকে।

ঝুম্পা পাকিস্তানি লেখক বিলাল তানওয়ের, ক্যামিলা সামসি, শ্রীলঙ্কার রমেশ গুনেসেকেরা এবং শামসুর রহমান ফারুকিকে হারিয়ে ৫০ হাজার মার্কিন ডলার মূল্যমানের এই পুরস্কার অর্জন করেছেন।

পুলিৎজার পুরস্কার জয়ী ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান লেখক ঝুম্পা জয়পুর সাহিত্য উৎসবে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। কিন্তু স্কাইপির মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করা হয়।

ঝুম্পা বলেন, “আমি খুব শঙ্কা নিয়ে এই বইটি প্রকাশ করেছিলাম। কারণ যেসব বিষয়ের প্রভাব এই কাহিনিতে রয়েছে সেগুলোর প্রতি আমি যথাযথ সময় দিয়ে সুবিচার করতে পারিনি। আমি এই পুরস্কার পাওয়ায় খুবই গর্ব অনুভব করছি।”

বিচারকমণ্ডলীর সভাপতি কেকি এন. দারুওয়াল্লা বলেন, “এটি অংশত রাজনৈতিক উপন্যাস যেখানে নির্মোহভাবে ভারতের নকশালবাদী আন্দোলনের প্রসঙ্গ এসেছে। এটি অনেক মানুষের ব্যক্তিগত আবেগের বিশ্লেষণের মাধ্যমে শেষ হয়েছে।”

দারুওয়াল্লা ‘দ্য লোল্যান্ড’কে গদ্যের সংযত ব্যবহারে অসামান্য উপন্যাস বলে অভিহিত করেছেন।

এরআগে পাকিস্তানের লেখক এইচ.এম. নাকভি, শ্রীলঙ্কার শিহান করুনাতিলকা, জিত থাইল এবং সাইরাস মিস্ত্রি এই পুরস্কার অর্জন করেছেন।