২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে বৈঠকে বসেছে আইএস-বিরোধী জোট

ইসলামিক স্টেট (আইএস) এর বিরুদ্ধে লড়াইয়ে সমন্বয়ের পন্থা নিয়ে আলোচনা করতে ২২ টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা লন্ডনে বৈঠকে বসেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 07:24 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

সিরিয়া এবং ইরাকের বিশাল এলাকা দখল করে আছে আইএস। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী সেখানে অগাস্ট থেকে বিমান হামলা চালাচ্ছে।

তবে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হামন্ড আরো বেশিকিছু করা প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

তিনি বিবিসি’কে বলেন, দেশগুলো আইএস লোজনের আইএস এ যোগদান বন্ধের পাশাপাশি এর তহবিল বন্ধ করার উপায় খুঁজছে।

তাছাড়া, মাঠ পর্যায়ে আইএস এর সঙ্গে যারা লড়ছে তাদেরকে আরো সামরিক সহায়তা দেয়ার বিষয়টি নিয়েও তারা আলোচনা করবে।

বিবিসি’র কূটনৈতিক সংবাদদাতা জেমস রবিন বলেছেন, ফ্রান্সে আইএস এর হামলার কারণে জোটের দেশগুলোর সরকারের ওপর আইএস কে রুখে দাঁড়ানোর জন্য রাজনৈতিক চাপ আরো বেড়েছে।

জঙ্গিরা এ ধরনের হামলা চালিয়ে আইএস-বিরোধী কোয়ালিশন ভেঙে দিতে পারবে এমনটিই মনে করছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।