২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে নৌকাডুবিতে নিখোঁজ ২০

চীনের জিয়াংসু প্রদেশের ইয়াংজি নদীতে এক নৌকাডুবিতে বিদেশিসহ ২০ জনেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছেন।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 01:16 PM

Updated : 25 Apr 2022, 12:54 PM

দেশটির কর্তৃপক্ষ শুক্রবার এই তথ্য জানিয়েছে।

নিখোঁজদের মধ্যে সাত থেকে আটজন বিদেশি টেকনিশিয়ার ছিলেন। তারা সিঙ্গাপুর, জাপান ও ফ্রান্সের নাগরিক বলে সিনহুয়া জানিয়েছে।

পরীক্ষামূলকভাবে নবনির্মিত নৌকাটি বৃহস্পতিবার বিকালে চালনা করা হচ্ছিল। আর তখনই এই দুর্ঘটনাটি ঘটে।

নৌকাডুবি থেকে তিনব্যক্তি রক্ষা পেয়েছেন। বাকিদের খোঁজে উদ্ধার তৎপরতা চলছে।