২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এয়ার এশিয়া ফ্লাইটের ব্ল্যাকবক্সের ‘সন্ধান মিলেছে’

এয়ার এশিয়ার বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্সটি কোথায় তা খুব সম্ভবত খুঁজে পাওয়া গেছে বলে ইন্দোনেশিয়ার অনুসন্ধান দল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 11:29 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

অনুসন্ধানী দলের প্রধান বামব্যাং সুলিসতোয়ো বলেন, “আমার বিশ্বাস ডুবুরীরা ব্ল্যাক বক্স খুঁজে পেয়েছে। তারা সোমবার তা উদ্ধার করে আনার চেষ্টা করবে।”

সাগরের তলদেশে বিমানের ধ্বংসাবশেষের নীচে ব্ল্যাকবক্স চাপা পড়ে আছে বলে জানান উদ্ধার কর্মকর্তারা।

ফ্লাইট কিউজেড৮৫০১ এর মূল কাঠামো খুঁজে বের করার জোরাল প্রচেষ্টায় ব্ল্যাকবক্সের অবস্থানটি সনাক্ত করা গেছে বলেই মনে করা হচ্ছে।

২৮ ডিসেম্বর ১৬২ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার সুরাবায়া শহর থেকে সিঙ্গাপুরগামী এয়ার এশিয়ার বিমানটি জাভা সাগরে নিখোঁজ হয়ে যায়।