২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ নিলেন সিরিসেনা

শ্রীলঙ্কায় মাহিন্দা রাজাপাকসের একদশকের শাসনের অবসান ঘটিয়ে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন মাইথ্রিপালা সিরিসেনা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Jan 2015, 03:57 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

শুক্রবার রাজধানী কলম্বোর স্বাধীনতা চত্ত্বরে নয়া প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন সিরিসেনা। এই স্থানেই ১৯৪৮ সালে বৃটিশ উপনিবেশিক শাসকেরা শ্রীলঙ্কার কাছে তাদের স্বাধীনতা অর্পণ করেন।

রাজাপাকসের সরকারের মন্ত্রিসভায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী সিরিসেনা বৃহস্পতিবারের নির্বাচনে ৫১.৩ শতাংশ ভোট পেয়েছেন।

বিপরীতে রাজাপাকসে পেয়েছেন ৪৭.৬ শতাংশ ভোট।

৬৩ বছর বয়সী মৃদুভাষী সিরিসেনা সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসেকেও ধন্যবাদ জানিয়েছেন স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য।

২৭ বছর বয়সী মুসলিম নারী ফাতিমা ফারহানা সিরিসেনাকে ভোট দেয়া প্রসঙ্গে বলেন, “আমরা ভীতিহীন একটি জীবন চাই। আমি তাকে ভোট দিয়েছি কারণ তিনি অঙ্গীকার করেছেন সবার জন্য সমান সুযোগ তিনি সৃষ্টি করবেন।”