পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে এক আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে আটজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।
তবে নিরাপত্তাকর্মীরা এই হামলার ধরন সম্পর্কে নিশ্চিত করে কিছু না জানালেও এটি আত্মঘাতী হামলা বলেই তারা অনুমান করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণটি শিয়াদের মসজিদের বাইরে ঘটেছে। কিন্তু এটি ছিল খুবই শক্তিশালী। বিস্ফোরণের আঘাতে কাছের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
আহতদের জেলার প্রধান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
