আইএস’র ৩,২২২টি লক্ষ্যে আঘাত হানা হয়েছে: পেন্টাগন
২০১৪ সালের অগাস্ট থেকে ইরাক ও সিরিয়ার ইসলামিক স্টেট’র (আইএস) ৩,২২২টি লক্ষ্যে বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী সেগুলোকে হয় ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করেছে।
বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।
লক্ষ্যগুলোর মধ্যে আইএস’র ৫৮টি ট্যাঙ্ক, ১৮৪টি হুমভি যান, ৬৭৩টি অবস্থান ও ৯৮০টি ভবন বা ব্যারিকেড রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
তবে ঠিক কতগুলো লক্ষ্য ক্ষতিগ্রস্ত আর কতগুলো ধ্বংস হয়েছে তার সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র সেনা কর্নেল স্টিভ ওয়ারেন।
“তবে ধ্বংসের মাত্রা উচ্চ ছিল এটি নিশ্চিত আমি। আমাদের আঘাতগুলো অসাধারণ নিখুঁত ছিল,” বলেছেন তিনি।
