পানামায় ৬.৬ মাত্রার ভূমিকম্প
পানামার পশ্চিম উপকূলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে।
দেশটির ডেভিড শহরের ২৬১ কিলোমিটার দক্ষিণে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।
বুধবারের এই ভূমিকম্পের কারণে কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি।
প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৮ বলে সনাক্ত করার পর পরবর্তী সময়ে সেটি ৬ দশমিক ৬ মাত্রার বলে নির্ধারণ করা হয়।
