২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিধ্বস্ত বিমানের লেজের সন্ধান পাওয়ার দাবি

ইন্দোনেশিয়ার জাভা সমুদ্রে বিধ্বস্ত এয়ার এশিয়ার যাত্রীবাহী বিমানের লেজের অংশের অবস্থান সনাক্ত করা গেছে বলে দাবি করেছেন অনুসন্ধানকারীরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Jan 2015, 11:54 AM

Updated : 12 Oct 2022, 03:08 PM

অনুসন্ধানদলের প্রধান ফ্রান্সিসকুস ব্যামব্যাঙ সোয়েলিসটায়ো বুধবার সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, “আমরা লেজের (বিমানের) অংশের সন্ধান পেয়েছি। আজ এটি উদ্ধার করাই আমাদের মূল লক্ষ্য। আমাদের অনুসন্ধানের ক্ষেত্রে দ্বিতীয় অগ্রাধিকার অঞ্চলেই লেজের অংশটির অবস্থান নিশ্চিত করা হয়েছে।”

বিমানের এই অংশেই ব্ল্যাকবক্স ও ফ্লাইট ডাটা রেকর্ডার সংযুক্ত থাকে।

২০১৪ সালের ২৮ ডিসেম্বর ইন্দোনেশিয়ার বিমান সার্ভিস এয়ার এশিয়ার এয়ারবাস এ৩২০-২০০ মডেলের বিমানটি ১৬২ জন আরোহী নিয়ে সুরাবায়া থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে জাভা সমুদ্রে বিধ্বস্ত হয়।

এখনো পর্যন্ত এই দুর্ঘটনায় কাউকে জীবিত পাওয়া সম্ভব হয়নি।